যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৯ পিএম
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহত শিশুরা হলো বাটকেখালী এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লাবিব (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গিয়ে ঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি পানিতে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)