যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুর প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২২ পিএম
কেশবপুর প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি

যশোরের কেশবপুর প্রেসক্লাবের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক দিনকালের মো. মাহাবুবুর রহমানকে আহ্বায়ক, আব্দুল জলিলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দৈনিক প্রভাতফেরির মাহাবুর রহমান সবুজকে যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক বাংলার হারুনার রশীদ বুলবুলকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, ওয়াজেদ খান ডবলু (দৈনিক আমার দেশ), মো. আশরাফুজ্জামান (দৈনিক জন্মভূমি), শামীম আক্তার মুকুল (দৈনিক আধুনিক সংবাদ), জিএম মিন্টু (দৈনিক মানব কণ্ঠ), এনামুল হাসান নাঈম (এনটিভি), আক্তার হোসেন (চ্যানেল এস), মোস্তাফিজুর রহমান মিন্টু (দৈনিক বাংলার ভোর), হাফিজুর রহমান (দৈনিক জবাবদিহি), খায়রুল আনাম (দৈনিক গণমুক্তি), প্রদীপ কুমার মোদক মানিক (দৈনিক ভোরের দর্পণ), রাজিব চৌধুরী (দৈনিক নবচেতনা), আব্দুস সালাম মুর্শিদী (দৈনিক আলোকিত সকাল), ইমরান হোসেন (দৈনিক সময় বায়ান্ন ও আজকের কণ্ঠস্বর), সাদেক হোসেন (দৈনিক প্রাণের বাংলাদেশ), মো. মিজানুর রহমান (দৈনিক তথ্য), আবু সালেহ মাসুদ হাসান (দৈনিক খুলনা অঞ্চল), নাজিম উদ্দীন (ঢাকা টাইমস), তুহিন হোসেন (দৈনিক ফুলতলা প্রতিদিন), আব্দুর রহমান রকি (দেশ বার্তা), আলী হামজা (নতুন সকালের বার্তা), গোলাম ফারুক বাবু (প্রতিদিন খুলনা), মো. ইউসুফ আলী (দৈনিক প্রবাহ), খান আরাফাত (দৈনিক সুবর্ণভূমি), মঞ্জুরুল আলম ডাবলু (সাপ্তাহিক দেশজনতার কথা), জেবা খান (যশোর বার্তা ও ভোরের আকাশ), জিএম হিরণ তারেক (দৈনিক কল্যাণ), মনোতোষ দাস (দৈনিক বর্তমান), মো. আব্দুস সালাম (আমাদের কণ্ঠ), আব্দুস সালাম সবুজ (গ্রামের কাগজ), মো. নাজমুল হাসান (খবরের কাগজ), মো. সিরাজুল ইসলাম (বাংলাদেশের খবর), শেখ মোস্তফা কামাল (বাংলাদেশ সমাচার), সেলিম রেজা (খুলনা গেজেট), ফেরদৌস কামাল শাওন (দৈনিক অর্ণিবান), রায়হান জনি (রনি) (গ্রামের কাগজ), মো. আজহারুল ইসলাম (খবর বাংলাদেশ) এবং তারেক হাসান বাদশা (দৈনিক বণিক বার্তা)।

সাংবাদিকদের পেশাগত ঐক্যের প্রত্যয়
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা কেশবপুরের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তারা স্থানীয় মানুষের কথা, এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্প্রীতি বজায় রেখে কেশবপুরের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক পরিবেশ তৈরি এবং স্থানীয় সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)