যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিকের ওপর হামলা, দুই আসামির জামিনে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০২:০৪ পিএম
সাংবাদিকের ওপর হামলা, দুই আসামির জামিনে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকের ওপর হামলার মামলার এজাহারভুক্ত দুই আসামির কয়েক ঘণ্টার মধ্যে জামিনের প্রতিবাদে আদালত ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলার সাংবাদিকেরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে অবস্থান নেন তাঁরা।

কুষ্টিয়া প্রেসক্লাবের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকেরা আদালতে প্রবেশের সময় পুলিশের সঙ্গে তাদের হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা আদালতের গেট ঠেলে ভেতরে প্রবেশ করে অবস্থান নেন। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

কর্মসূচিতে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, আবু মনি জুবায়েদ রিপনসহ অন্য সাংবাদিকেরা অংশ নেন।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের জামিন বাতিল এবং বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এর আগে শনিবার কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহের সময় বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, ভাই আনোয়ার হোসেন ও কথিত ব্যক্তিগত সহকারী (পিএস) মারুফসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ওই দিনই উল্লাস ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। পরে রাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের জামিন দেন আদালত।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)