কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা। এ সময় নতুন কমিটির সভাপতি শেখ নাজিমুজ্জামান জনি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ কমিটির সব নেতাকে অভিনন্দন জানানো হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মোতাসিম বিল্লাহ।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মাওলানা গোলাম মোস্তফা, মহররম ফকির, নাজমুল হুদা, যুবদল নেতা ডিএম জাহিদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মো. রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, আওছাফুর রহমান, কামরুজ্জামান টুকু, হেলাল উদ্দিন ও ইব্রাহিম সানা।
এ ছাড়া শ্রমিক দল নেতা আ. রউফ ও এম এ করিম, জাসাস নেতা ডা. আমিনুল ইসলাম এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, মামুন বিল্লাহ, সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।