যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে নদীতে গোসলে নেমে চার বছরের শিশু নিখোঁজ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১২ পিএম
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৪:২৭ পিএম
অভয়নগরে নদীতে গোসলে নেমে চার বছরের শিশু নিখোঁজ

যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসলে নেমে জুনায়েদ গাজী নামে চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় ভাই বায়েজিদের (৬) সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় নদীতে স্রোত ছিল প্রবল। সাঁতার না জানায় একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে যায় সে। বড় ভাই তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে বায়েজিদের চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে নেমে জুনায়েদকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে প্রাথমিক অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় খুলনা বিভাগীয় দপ্তরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)