যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নওয়াপাড়া পৌর নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৫:০২ পিএম
নওয়াপাড়া পৌর নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নওয়াপাড়া পৌরসভার আয়োজনে পৌর নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন, যানজট নিরসন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অংশ নেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি ও সরোয়ার মোস্তাফিজ মিলনসহ সংশ্লিষ্টরা।

সভায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)