যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৪:৪৫ পিএম
আপডেট : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৫:৪৬ পিএম
লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘রক্ত দিন জীবন বাঁচান, লড়ছি আমরা গড়তে মানবতা’ প্রতিপাদ্য নিয়ে নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গৃহীত কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‍্যালি, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, অ্যাপস উদ্বোধন ও আলোচনা সভা। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সভাপতি কায়ছার ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানের উদ্বোধক নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম আনুষ্ঠানিকভাবে সংগঠনের নিজস্ব মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।

স্বেচ্ছাসেবী ইকরামুল ইসলাম ও আনিকা ইসলাম দিবার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা এস এম হায়াতুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেবক মন্ডল, মুফতি এনামুল হাসান আজহারী, মাওলানা হাফিজুর রহমান, কাজী সুলতানুজ্জামান সেলিম, এস এ সাইফুল্লাহ মামুন, সৈয়দ শাহ আলম, হান্নান বিশ্বাস, সংগঠনের প্রতিষ্ঠাতা মাহামুদুল হাসান ও সাধারণ সম্পাদক আম্মার হোসেন রকি।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা শেষে মানবিক কাজে অবদান রাখায় ৩১৫ জন রক্তযোদ্ধাকে সম্মাননা স্মারক এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)