যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরার কলেজছাত্র জাকারিয়া হত্যায় মাদরাসাছাত্র আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৪:৩৪ পিএম
আপডেট : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৫:৩৫ পিএম
সাতক্ষীরার কলেজছাত্র জাকারিয়া হত্যায় মাদরাসাছাত্র আটক

সাতক্ষীরার এইচএসসি ফলপ্রার্থী কলেজছাত্র জাকারিয়া খান (১৯) হত্যার ঘটনায় মুহিদ হাসান রনি নামে একাদশ শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

আটক রনি শহরের ইটাগাছা এলাকার ফিরোজউদ্দিনের ছেলে ও সাতক্ষীরা আলিয়া মাদরাসার ছাত্র।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার (২ অক্টোবর) রাতে শহরের সঙ্গীতা মোড় এলাকার প্রাণিসম্পদ অফিসের প্রধান ফটকের পাশের একটি চায়ের দোকানে বিল দেওয়া নিয়ে বাপ্পি হাসান নামে এক যুবকের সাথে কিশোর গ্যাং সদস্য নাহিদ ইসলাম রনিসহ কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা বাপ্পিকে বেধড়ক পিটিয়ে জখম করে।

এ সময় বাপ্পিকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা রুচিরা বেকারির মালিকের ছেলে জাকারিয়া খানের বুক ও পেটে এলোপাতাড়ি ছুরি মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জাকারিয়ার ভাই শাহরিয়ার খান বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. শাহীদুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মূল আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)