যশোর, বাংলাদেশ || বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রূপসায় অগ্নিকাণ্ডে আট ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৪:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৫:০৩ পিএম
রূপসায় অগ্নিকাণ্ডে আট ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

খুলনার পূর্ব রূপসায় অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে স্থানীয় ‘রুপালি সি ফুডস লিমিটেডের’ সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের হিসাবে, আগুনে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে একটি মোবাইল সার্ভিসিং ও বিকাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর দোকান মালিক ও স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের একটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদার বলেন, অগ্নিকাণ্ডে আট ব্যবসায়ীর আটটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর দেওয়ার পরও ফায়ার সার্ভিসের দল সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের দাবি, খবর দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)