যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৬:৫৮ পিএম
ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর বাজারে ইজিবাইকের ধাক্কায় জয়ছন খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভবনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়ছন খাতুন উপজেলার শ্যামকুড় এলাকার মাহাবুল ইসলামের মা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়ছন খাতুন বৃহস্পতিবার দুপুরে ভবনগর বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি ইজিবাইক তাকে সামনাসামনি ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার সঙ্গে জড়িত ইজিবাইকটির চালকের নাম তুষার হোসেন। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। বিষয়টি স্হানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম নিশ্চিত করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)