যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় প্রধানশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৪:৪৬ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৭:২৫ পিএম
কয়রায় প্রধানশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

দায়িত্ব পালনে অবহেলা ও শিক্ষার্থীদের পাঠদানে চরম অমনোযোগের অভিযোগ তুলে খুলনার কয়রার এক সরকারি প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্রুত বদলির আবেদন করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

এ বিষয়ে গত ৫ অক্টোবর কয়রা উপজেলা শিক্ষা অফিসার এবং খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ সরকার।

আবেদন সূত্রে জানা গেছে, খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৫৭ নম্বর অর্জনপুর কাটনিয়া সরকারি প্রাইমারি স্কুলে কর্মরত সহকারী শিক্ষক (বর্তমানে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক) সমীরণচন্দ্র মণ্ডল স্কুলের প্রশাসনিক দায়িত্বপালনে চরম অবহেলা করছেন। তিনি ক্লাসে নিয়মিত পাঠদানের পরিবর্তে বেশিরভাগ সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবকেরা একাধিকবার বিষয়টি নিয়ে তার সাথে কথা বললেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

আবেদনপত্রে জানানো হয়, স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অভিযুক্ত শিক্ষককে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলি করা প্রয়োজন। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কয়রা উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার বলেন, ‘অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে সব অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সমীরণচন্দ্র মণ্ডল বলেন, ‘স্কুলে আমার দায়িত্বপালনে কোনো অবহেলা নেই। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে একটি পক্ষ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)