যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাছ কাটা নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৮:৪৪ পিএম
গাছ কাটা নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত

যশোরের চৌগাছায় মেহগনি গাছ কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে দায়ের উল্টো পিঠের আঘাতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাশাপোল গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, পাশাপোল গ্রামের রফিউদ্দিনের ছেলে আব্দুল ওয়াদুদ (৪০) এবং তার ছেলে লিংকন (২১)।

আহত লিংকন জানান, গাছ কাটা নিয়ে বাবার সাথে প্রতিবেশী বরকত, আব্দুল মান্নান ও রাশেদার তর্কবিতর্ক হয়। তারা ওই গাছ নিজেদের বলে দাবি করে। কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে দায়ের উল্টো পিঠ দিয়ে তাকে ও বাবাকে আঘাত করলে তারা আহত হন। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রেজওনানুল হক জানান, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)