যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় স্কাউট সমাবেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৮:৪৩ পিএম
পাইকগাছায় স্কাউট সমাবেশ

খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সপ্তম উপজেলা স্কাউট সমাবেশ।

বুধবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশ ও প্যারেড পরিদর্শন করেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি।

তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত স্কাউটদের কুচকাওয়াজ ও প্যারেড উপভোগ করেন। এ সময় স্কাউটদের শৃঙ্খলা, দক্ষতা ও অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন।

মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের সুস্থ মেধা ও মানসিক বিকাশে স্কাউটের ভূমিকা অপরিসীম। স্কাউটিং তরুণদের আত্মনির্ভরশীল, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশানারা পারভীন, মীর নূরে আলম সিদ্দিকী, মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা আমিনুল ইসলাম, স্কাউটস পাইকগাছার কমিশনার মো. নুরুজ্জামান, অধ্যক্ষ আজহার আলী, ডেপুটি কমিশনার রহিমা আখতার শম্পা, প্রদীপ কুমার শীল, আব্দুল আলীম গাজী, দেবাশীষ সরদার, মো. আব্দুল ওহাব, জেলা স্কাউট লিডার মো. আব্দুল্লাহ হাওলাদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্কাউট লিডার ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)