পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি।
এ সময় নদীভাঙন রোধে জরুরি ও টেকসই পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী খেয়াঘাটসংলগ্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের কারণে সৃষ্ট দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আবুল কালাম আজাদ বলেন, নদীভাঙন উপকূলীয় জনপদের মানুষের জীবন ও জীবিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের প্রভাবে বিভিন্ন এলাকায় নদীভাঙন তীব্র হচ্ছে। এতে কৃষিজমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়ছে।
উপস্থিত ছিলেন মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা জিএম বুলবুল আহমেদ প্রমুখ তার সঙ্গে ছিলেন।