যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে মাদকাসক্ত যুবকের তাণ্ডব: চাচিকে কুপিয়ে হত্যা, মা ও ভাই জখম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০২:১৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৩:১৩ পিএম
শ্যামনগরে মাদকাসক্ত যুবকের তাণ্ডব: চাচিকে কুপিয়ে হত্যা, মা ও ভাই জখম

সাতক্ষীরার শ্যামনগরে মাদকাসক্ত সন্তানের হাত থেকে মাকে রক্ষা করতে গিয়ে খুন হয়েছেন চাচি। নিহতের নাম সুধারানী মণ্ডল (৫৫)।

এ সময় ধারালো দায়ের কোপে আহত হয়েছেন অভিযুক্তে মা ও চাচাতো ভাই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার পারবাধঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রমেশ মণ্ডলকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত সুধারানী ওই গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী। অভিযুক্ত রমেশ একই গ্রামের ছিদাম মণ্ডলের ছেলে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রমেশের মা কমলারানী মণ্ডল জানান, তার ছেলে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাতে প্রায়ই তিনি বাড়িতে ঝামেলা করতেন।

বুধবার রাতে তিনি মায়ের কাছে এক হাজার টাকা চান। টাকা না থাকার কথা জানালেও বৃহস্পতিবার সকালে রমেশ আবার টাকার জন্য চাপ দেন। এবারও টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

কমলার ভাষ্যমতে, একপর্যায়ে রমেশ দা দিয়ে তাকে কোপাতে যান। এতে তার ডান হাতের কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় চিৎকার শুনে তাকে রক্ষা করতে দেবরপত্নী সুধারানী মণ্ডল ও কাকাতো ভাই সমীরকুমার মণ্ডল এগিয়ে এলে রমেশ তাদের দুজনকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

পরে প্রতিবেশীরা আহত তিনজনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুধারানীকে মৃত ঘোষণা করেন।

আহত কমলা ও সমীরকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সমীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত রমেশ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত সুধারানীর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)