যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৬:৫৫ পিএম
কোটচাঁদপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ

নারীর ক্ষমতায়ন, দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে চেক, গাছের চারা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলার শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক (উপসচিব) আশাফুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমিন।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক সুজিত কুমার বিশ্বাস এবং যশোর পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক বি এম কামরুজ্জামান।

আরও বক্তব্য রাখেন কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, সহকারী শিক্ষক জোসনা রানী বিশ্বাস এবং দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন।

বক্তারা নারী উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং ইভটিজিং প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, কিশোরীদের সচেতন করে তোলার পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং নারীদের স্বাবলম্বী করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পরে সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে চেক, গাছের চারা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)