যশোর, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় মাদরাসার নিয়োগ নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০১:৩০ পিএম
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৩:৩৩ পিএম
কয়রায় মাদরাসার নিয়োগ নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ

খুলনার কয়রায় উত্তরচক বহুমুখী কামিল মাদরাসার কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট’ অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন মো. বায়েজিদ হোসেন নামে এক ব্যক্তি।

এই বিষয়ে রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন তিনি। বায়েজিদ হোসেন উপজেলার চার নম্বর কয়রা গ্রামের মো. মোশাররাফ হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে বায়েজিদ হোসেন বলেন, সম্প্রতি আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উত্তরচক কামিল মাদরাসায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও জানান, ওই মাদরাসায় কর্মচারী নিয়োগের জন্য আবেদন করলেও তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেননি। অথচ তার বিরুদ্ধে দশ লাখ টাকার চুক্তিতে তিন লাখ টাকা লেনদেনের কাল্পনিক অভিযোগ তোলা হয়েছে।

তিনি অভিযোগ করেন, মাদরাসার ভাবমূর্তি ক্ষুণ্ন ও তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে।

মাদরাসার অধ্যক্ষের সঙ্গে তার কোনো টাকা-পয়সা লেনদেন হয়নি উল্লেখ করে তিনি বলেন, অধ্যক্ষকে হয়রানি করার জন্যই এমন মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ধর্মীয় প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)