যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে তিন ভারতীয়সহ আটজন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ১১:১২ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০২:৪৬ পিএম
মহেশপুর সীমান্তে তিন ভারতীয়সহ আটজন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি-এর শ্রীনাথপুর বিওপির একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের মধ্যে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়। শ্রীনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক তিন ভারতীয় নাগরিক হলেন—পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন বলে জানান।

আটক পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন—গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০) ও দুলালী (৪০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)।

তারা ভারতে কাজের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)