যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি বক্তব্য

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৩:৫৪ পিএম
যশোরে জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি বক্তব্য

যশোরে পৈত্রিক জমি জোর করে দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করছেন হেলাল হোসেন নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈত্রিক জমির অধিকার রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল হোসেন বলেন, যশোর সদর উপজেলার চাউলিয়া মৌজার ৯২৫ নম্বর খতিয়ানের এসএ ৫৫৪ দাগের মোট সাত শতক পৈত্রিক জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছে। তার দাদা মৃত মকসেদ আলী বিশ্বাস জীবিত থাকা অবস্থায় ৬২৯০ নম্বর দলিলে ইউনুচ আলী মোল্লার কাছে ২ দশমিক ২৫ শতক জমি বিক্রি করেন। দাদার মৃত্যুর পর বৈধ ওয়ারিশ হিসেবে তারা অবশিষ্ট জমি ভোগদখল করে আসছিলেন।

হেলাল হোসেন অভিযোগ করেন, স্থানীয় ইমদাদুল ইসলাম টুটুল, তার বড় ভাই মেহেদি হাসান বাবু ওরফে বোতল বাবু, চাচা মুনতাজ গাজী, হায়দার গাজী ও নিজাম গাজীসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে ঘরবাড়ি বা সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন। এতে বাধা দিলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করাসহ জমি ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকি দেন।

তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের ক্রমাগত হুমকির কারণে বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেহেদি হাসান বাবু বলেন, ‘সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত ওই সম্পত্তি নিয়ে আমি আদালতে একটি মামলা করেছিলাম। দেড় বছর আগে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। আদালতের সেই রায় অনুযায়ী এবং পুলিশের অনুমতি নিয়েই সেখানে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে।’

তিনি আরও দাবি করেন, ‘আমরা প্রায় ৫০-৬০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছি। হঠাৎ করে কিছু ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে আদালতে মামলা করেছে, যা আইনত টিকবে না।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মমতাজ আলী বিশ্বাস, সৈয়দা রেহানা পারভীন, মিতা খাতুন, রোকেয়া বেগম, সাথী আক্তার ও ফরিদা বেগম প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)