যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০১:৫৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৩:১৬ পিএম
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর ইসলাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ আব্দুল বারী মোল্ল্যা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার ফরিদুজ্জামান, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাছুম বিল্লাহ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন ফরহাদ, ‘জুলাইযোদ্ধা’ মুজাহিদ বিন ফিরোজ ও জীবন মাহমুদ এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)