যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘মুক্তিযোদ্ধার দাফনে বাধার’ প্রতিবাদে যশোরে মানববন্ধন-গণসমাবেশ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০২:৫৮ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৩:৪৬ পিএম
‘মুক্তিযোদ্ধার দাফনে বাধার’ প্রতিবাদে যশোরে মানববন্ধন-গণসমাবেশ

পিরোজপুরের ‘মুক্তিযোদ্ধা’ মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক আব্দুল লতিফ।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তৌহিদ আহমেদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জাসদ নেতা রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার এ এইচ এম মুজাহারুল ইসলাম মন্টু, বাসদ নেতা হাচিনুর রহমান এবং প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের প্রতি চরম অবমাননা। মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন গোলাম রসুল ও অলিয়ার রহমান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)