যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'রোটার্যাক্ট ক্লাব অব জাস্ট'-এর ২০২৬ সালের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মাশফি চৌধুরী অরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে বিকেল সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৯টি পদের বিপরীতে নির্বাচনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নতুন কমিটির অন্য শীর্ষ পদগুলোতে নির্বাচিত হয়েছেন—সহসভাপতি মৃন্ময় মণ্ডল, হাবিবা রহমান ও ইফতেখার মাহমুদ লাবিব; যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতা সাহা ও দেবজ্যোতি দে; কোষাধ্যক্ষ সালমান আমিন এবং সহকারী কোষাধ্যক্ষ বৃষ্টি দাস।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল হোসাইন ইয়ামিন, সার্জেন্ট অ্যাট আর্মস আসিফ ইকবাল, সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস মোরশেদ জামিল শাফি, ম্যানেজিং এডিটর দেলোয়ার হোসাইন এবং ক্রীড়া সম্পাদক হিসেবে শামীম শেখ নির্বাচিত হয়েছেন।
পরিচালকদের মধ্যে রয়েছেন—এস এম আমিনুল ইসলাম (ক্লাব প্রশাসন), ফয়সাল ইকবাল (ক্লাব সার্ভিস), আলামিন ইসলাম (কমিউনিটি সার্ভিস), হোসাইন আল মাহমুদ সাজিদ (আন্তর্জাতিক সার্ভিস) এবং হাসিন আক্তার অলিভ (পেশাগত সার্ভিস)।
নবনির্বাচিত সভাপতি মাশফি চৌধুরী অরিন বলেন, "‘নিজের আগে সেবা’—এই আদর্শকে সামনে রেখে আমরা তরুণ নেতৃত্ব গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমাজের বাস্তব সমস্যার সমাধানে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টায় আমরা রোটার্যাক্ট ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাব।"
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্তৃপক্ষ ও স্পনসর রোটারি ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।