যশোর, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরের দলিল লেখক শাহিনের লাইসেন্স বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৩:৫৩ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৪:৩০ পিএম
অভয়নগরের দলিল লেখক শাহিনের লাইসেন্স বাতিলের দাবি

যশোরের অভয়নগর উপজেলার দলিল লেখক শাহিন হোসেনের বিরুদ্ধে ৫৫ শতক জমি নিয়ে প্রতারণা, চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহিন হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার দলিল লেখার লাইসেন্স বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে রফিকুল ইসলাম সরদার নামে এক ভুক্তভোগী এ লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগকারী উপজেলার মশরহাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম সরদার জানান, অভয়নগর থানার নওয়াপাড়া মৌজায় তার মালিকানাধীন ৫৫ শতক জমি নিয়ে শাহিন হোসেনের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। ওই জমি শাহিন হোসেনের নামে একটি অফেরতযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল রেজিস্ট্রি করা হয়। এর বিনিময়ে শাহিন হোসেন তাকে একটি ব্যাংক চেক দেন। কিন্তু চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়।
 
এ ঘটনায় তিনি শাহিন হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত শাহিন হোসেনকে এক বছরের কারাদণ্ড ও ৬০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে সাজা ভোগ করলেও অর্থদণ্ডের টাকা এখনো পরিশোধ করেননি শাহিন হোসেন।

অভিযোগে আরও বলা হয়েছে, শাহিন হোসেন বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের লাইসেন্সধারী একজন দলিল লেখক, যার লাইসেন্স নম্বর ৭৫। দলিল লেখক পদের সুযোগ কাজে লাগিয়ে তিনি এলাকার আরও অনেকের সঙ্গে জমি নিয়ে অনিয়ম ও প্রতারণা করেছেন। ভুক্তভোগী রফিকুল ইসলাম সরদার অভিযুক্ত দলিল লেখকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)