যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৪:৩৯ পিএম
মহেশপুর সীমান্তে ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরের চাপাতলা সীমান্ত এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তার বয়স আনুমানিক ৬০ বছর। ধানখেতের আইলে পড়ে থাকা ওই নারীর পরনে বোরকা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ বিল্লাল হোসেন বলেন, মহেশপুরের সীমান্তবর্তী চাপাতলা এলাকার বিলের মাঠে ধানখেতে দুপুর দেড়টার দিকে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের গায়ে এখন পর্যন্ত আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছিলেন।

তবে মরদেহ উদ্ধারসহ অন্যান্য কাজ করছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)