যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৫:০৯ পিএম
যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এবং বুধবার (৪ নভেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে আব্দুল্লাহ আল আপন (২২), দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) এবং একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সামাদ বিশ্বাস (৫০)। নিহত আপন পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে যশোর-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আব্দুল ওহাব ও ভ্যানযাত্রী আব্দুস সামাদ বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন তাঁর বন্ধু আল-আমিনকে (২৮) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মহাসড়কে ঘুরতে বের হন। উপজেলার চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আপন ও আল-আমিন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে কলেজছাত্র আপনের মৃত্যু হয়। আহত আল-আমিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম পৃথক দুটি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। ঘাতক বাস ও ট্রাক আটক করার চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)