যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘মানিক পশারীর দাফনে বাধা’, বিচার চেয়ে মহেশপুরে বিক্ষোভ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ১১:১৭ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০২:৪৩ পিএম
‘মানিক পশারীর দাফনে বাধা’, বিচার চেয়ে মহেশপুরে বিক্ষোভ

`মুক্তিযোদ্ধা' মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের মহেশপুরে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশপুর উপজেলা কমান্ডের উদ্যোগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার রবিউল আউয়াল, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তারসহ এলাকার অন্যান্য মুক্তিযোদ্ধা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অসম্মান এবং তাদের অন্তিম যাত্রায় এ ধরনের নিন্দনীয় বাধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)