যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারীর মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৩:২৪ পিএম
মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারীর মৃত্যু

যশোরের মণিরামপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার রোহিতা বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমীন (৭০)। তিনি স্থানীয় কোদলাপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।

রোহিতা বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, সকালে বাজারের মুদি দোকানি সামিনুর রহমান তার ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে মোটরসাইকেল ঘোরাচ্ছিলেন। এ সময় ভাণ্ডারী মোড়ের দিক থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসা এক যুবক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামিনুরের মোটরসাইকেলে ধাক্কা দেন। পরে ওই যুবকের মোটরসাইকেল রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রুহুল আমীনকেও সজোরে ধাক্কা দেয়।

মেহেদী হাসান আরও বলেন, এতে রুহুল আমীন রাস্তার পাশের পাকা ড্রেনের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় ছিটকে পড়ে ওই যুবক ও ব্যবসায়ী সামিনুরও আহত হন।

স্থানীয় বাগডোব ওয়ার্ডের ইউপি সদস্য খোকন বলেন, ‘আমরা আহত বৃদ্ধ ও ওই যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।’

আহত সামিনুর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অপর যুবকের অবস্থা আশঙ্কাজনক।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, স্বজনদের অনুরোধে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)