যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ১২:১৫ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৩:১১ পিএম
দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার দেবহাটায় মাদকবিরোধী এক ব্যতিক্রমী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল নয়টায় দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেয়ার মিশন’-এর আয়োজনে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালির আগে ঐতিহ্যবাহী পারুলিয়া ফুটবল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। প্রধান আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহম্মেদ।

সভায় স্বাগত বক্তব্য দেন ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক ও গবেষক ড. সাহেদ মন্তাজ, গণস্বাস্থ্য হোমিও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এস এম সরওয়ার, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা থানার প্রতিনিধি শহর আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং ‘টিম মানবিক পরিবার’-এর পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি।

আলোচনা সভা শেষে অতিথিরা সাইকেলে চড়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র‍্যালিটি দেবহাটার কুলিয়া, কোমরপুর, ভাতশালা, টাউনশ্রীপুর, দেবহাটা সদর, নওয়াপাড়া, হাদীপুর, গাজীরহাট বাজার, চাঁদপুর ও সখিপুর হয়ে পারুলিয়া বাজারে ফেয়ার মিশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় মাদকবিরোধী এই আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)