যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে চলন্ত অটোরিকশা থেকে পড়ে চাকায় পিষ্ট শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৯:৪১ পিএম
মেহেরপুরে চলন্ত অটোরিকশা থেকে পড়ে চাকায় পিষ্ট শিশুর মৃত্যু

মেহেরপুরে পরিবারের সদস্যদের সঙ্গে অটোরিকশায় করে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে চলন্ত গাড়ি থেকে পড়ে প্রাণ হারিয়েছে পাঁচ বছর বয়সী শিশু ফারহান।

পরিবারের সদস্যদের বহনকারী ওই অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহান ওই গ্রামের রায়হানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ এক আত্মীয়কে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে যাচ্ছিল ফারহান।

অটোরিকশার সামনের আসনে দাদার কোলে বসে ছিল সে।

পথিমধ্যে অসতর্কতাবশত চলন্ত অটোরিকশা থেকে নিচে পড়ে যায় শিশুটি। এ সময় অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনা ও শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)