যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে বিশ্বাস জাহাঙ্গীর ও আলেককে সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৭:৩২ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৯:২৪ পিএম
নড়াইলে বিশ্বাস জাহাঙ্গীর ও আলেককে সংবর্ধনা

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেককেও সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মাহফুজা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। বক্তব্য রাখেন সাংবাদিক তারিকুজ্জামান লিটু, কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানাসহ গণমাধ্যমকর্মীরা।

বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি বলেন, ‘বিগত সময়ে নড়াইল প্রেসক্লাবে তেমন উন্নয়ন হয়নি। তাই প্রেসক্লাবের উন্নয়নকল্পে ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা করছি। এছাড়া বিভিন্ন ধরনের সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। সবার সার্বিক মঙ্গল কামনা করছি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)