যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহেশপুরে র‍্যালি-আলোচনা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০১:১০ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৩:১৪ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহেশপুরে র‍্যালি-আলোচনা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনায়েত হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব নুরুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও পটভূমি তুলে ধরেন। একই সঙ্গে তারা জাতীয় ঐক্য, সংহতি রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নে দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)