যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কয়রায় আলোচনা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০১:২৯ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৩:১৬ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কয়রায় আলোচনা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনার কয়রায় শনিবার (৭ নভেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।

সভায় আরও বক্তব্য দেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর লোকমান হাকিম, বিএনপি নেতা আইনজীবী নজরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)