যশোর, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০২:০৫ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৩:১৯ পিএম
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরের কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোকতার আলী।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির সাইদুর রহমান সাইদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, এনসিপি নেতা সম্রাট হোসেন এবং কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডবলু।

এদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।

সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, আলমগীর কবির, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল ও ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)