যশোর, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০২:৩৬ পিএম
অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে যশোরের অভয়নগরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, জামায়াতের আমির সরদার শরীফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, জামায়াতের সেক্রেটারি এসএম মহিউল ইসলাম, গোলাম মোস্তফা, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, কৃষি কর্মকর্তা লাভলী খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)