যশোর, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

’২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০২:০৬ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৩:২১ পিএম
’২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ’২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের সময় জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা যখন একই বিন্দুতে মিলিত হয়েছে, তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে দেশ ও জাতির প্রয়োজনে জনতা ও সশস্ত্র বাহিনীর মধ্যে অলিখিত ও অপ্রকাশ্য যে দেয়াল রয়েছে, অনেক সময় তা ভেঙে পড়ে।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনতা ও সশস্ত্র বাহিনী সব সময় সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ডের কথা যতই বলা হোক না কেন, বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কেউ যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস না করেন এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হন, তাহলে অধস্তন কর্মকর্তারা তার নির্দেশ অনুসরণ করেন না।

প্রতিমন্ত্রী আরও বলেন, ৭ নভেম্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নুরুজ্জামান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)