নড়াইল প্রতিনিধি
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন চিকিৎসক আব্দুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী এস এম আব্দুল হক এবং গোবরা পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
এদিকে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, আইনজীবী মাহবুব মোর্শেদ জাপল, টিপু সুলতান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অশোক কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু ও মহিলা দল নেত্রী কাজল লতা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।