যশোর, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৪:৪৬ পিএম
যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

সকাল সাড়ে নয়টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সার্বিক সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা-সংক্রান্ত বিষয় পুলিশ সুপারে কাছে উপস্থাপন করেন। তিনি মনোযোগসহকারে তাদের বক্তব্য, প্রস্তাবনা ও আবেদন শোনেন। এ সময় কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা এবং অন্যান্য যৌক্তিক আবেদন পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

পরে পুলিশ সুপার তার বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিরাজুল ইসলাম, সার্কেল কর্মকর্তা, আরআই, অফিসার ইনচার্জরা, সদর কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), ডিবি, ডিএসবিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)