যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় সমবায় দিবস উদযাপন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ১০:২৩ পিএম
ঝিকরগাছায় সমবায় দিবস উদযাপন

'করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নুরোল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ্ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুর রহমান, সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মো. আল-মামুন ও মো. শাহনেওয়াজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)