যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপালগঞ্জ হয়ে চলাচলকারী সব ট্রেন শনিবার বন্ধ

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৯:৩৮ এ এম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০১:৪৬ পিএম
গোপালগঞ্জ হয়ে চলাচলকারী সব ট্রেন শনিবার বন্ধ

গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মহড়া ও হুমকির প্রেক্ষাপটে ওই জেলার ওপর দিয়ে চলাচলকারী সব ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও খুলনাগামী ট্রেনগুলোর চলাচলও স্থগিত করা হয়েছে। এর ফলে শনিবার (২১ নভেম্বর) সকাল ছয়টায় খুলনা থেকে ঢাকাগামী 'জাহানাবাদ এক্সপ্রেস' ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে খুলনার স্টেশনমাস্টার মো. জাকির হোসেন জানান, গোপালগঞ্জ ও তৎসংলগ্ন এলাকার বর্তমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং স্থানীয় প্রশাসন ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে যাত্রীসাধারণ ও রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার রেলভবনের অনুমোদনক্রমে শনিবার খুলনা–ঢাকা–খুলনা রুটের 'জাহানাবাদ এক্সপ্রেস' ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

যাত্রীদের অনলাইনে কেনা টিকিট ওয়েবসাইট বা অ্যাপে লগইন করে এবং অফলাইনে কেনা টিকিট কাউন্টারে জমা দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত (রিফান্ড) নেওয়ার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে সব যাত্রীকে তাদের ব্যবহৃত ফোন নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রেলভবনের এক বার্তায় জানানো হয়, জাহানাবাদ এক্সপ্রেসের পাশাপাশি শনিবার ঢাকা–বেনাপোল–ঢাকা রুটের 'রূপসী বাংলা এক্সপ্রেস' এবং কালুখালী–ভাটিয়াপাড়া ঘাট–কালুখালী রুটের 'ভাটিয়াপাড়া এক্সপ্রেস' ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। বিষয়টি যাত্রীদের যথাযথভাবে জানানোসহ টিকিটের মূল্য ফেরত এবং রোলিং স্টক ও ক্রু ব্যবস্থাপনার বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)