যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আড়াই মাসে সাড়ে চার কোটি টাকার মাদকসহ নানা পণ্য উদ্ধার ৫৮ বিজিবির

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১০:৪৩ এ এম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০১:৫৭ পিএম
আড়াই মাসে সাড়ে চার কোটি টাকার মাদকসহ নানা পণ্য উদ্ধার ৫৮ বিজিবির

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত (প্রায় আড়াই মাস) ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চার কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বাহিনীটি।

এসব অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন (যশোর)-এর অধীন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চালানো এসব অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, ৫৫৫ দশমিক ০৩ গ্রাম সোনা, এক হাজার ২৫২ বোতল বিদেশি মদ, পাঁচ হাজার ৯৫৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ছয় হাজার ৭৪৩টি ইয়াবা বড়ি, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা ও বিভিন্ন ধরনের আট হাজার ৩৬১টি নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়েছে।

এদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ৫৮ বিজিবি। এ লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সামগ্রিক সাফল্যের তথ্য তুলে ধরে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৭ জনকে আটক করা হয়েছে। একই সময়ে প্রায় ৮৭ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ১৬১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।

বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্ত সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)