কেশবপুর (যশোর) প্রতিনিধি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কেশবপুর শহরের মক্কা ট্রেডার্সের মিলনায়তনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) কেশবপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অসকস কেশবপুর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল। বিশেষ আলোচক ছিলেন অসকস কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আহসান হাকীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত মেজর ডা. সামিনা আহমদ, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান, অসকস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডি এম সামসুদ্দীন, ফিরোজ শরীফ ও কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিল।
সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।