যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছেন সারভাইভার লিডাররা’

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৪৪ পিএম
‘মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছেন সারভাইভার লিডাররা’

মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে যশোরে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে যশোর শহরের শহীদ স্বপন সড়কে অবস্থিত ‘প্রশান্তি নিলয়’ এর কনফারেন্স রুমে দিনব্যাপী এ সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন রাইটস যশোর।

সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে যশোরের বিভিন্ন এলাকার সারভাইভার লিডাররা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রমের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা তুলে ধরেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন ‘আশ্বাস’ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ও রাইটস যশোরের পরিচালক (ট্রেনিং) এস এম আজহারুল ইসলাম এবং উদ্যোক্তা জেসমিন রোজ।

বক্তারা বলেন, জীবনের প্রতিকূলতা ও কঠিন অভিজ্ঞতা অতিক্রম করে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা মানুষের মধ্যে আত্মবিশ্বাস, সাহস ও বাস্তব জীবন সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করে।

মানব পাচারের শিকার ব্যক্তিরা নানা প্রতিকূলতা মোকাবিলা করে নিজেদের জীবন পুনর্গঠনে যে সাহসী ভূমিকা রাখছেন, তা প্রশংসনীয়।

তারা আরও বলেন, সারভাইভার লিডাররা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় মানব পাচারের ঝুঁকি, নিরাপদ অভিবাসন এবং প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এ ক্ষেত্রে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় বাড়ানো প্রয়োজন।

সভাপতির বক্তব্যে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, মানব পাচার প্রতিরোধ এবং পাচারের শিকার ব্যক্তিদের সমাজে পুনঃএকত্রীকরণে সারভাইভারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যারা নিজেরা মানব পাচারের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে অন্যদের সচেতন করতে এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করতে পারেন।

এ ধরনের সভা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সম্মিলিত উদ্যোগকে শক্তিশালী করতে সহায়তা করবে।

বিনয় কৃষ্ণ মল্লিক সারভাইভার লিডারদের ঐক্যবদ্ধভাবে মানব পাচার প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।

সভায় সারভাইভার লিডারদের মধ্যে শরীফা ইয়াসমিন ও ইয়াসিন আরাফাত জীবনের অভিজ্ঞতা, প্রতিকূলতা অতিক্রম করে ঘুরে দাঁড়ানোর শিক্ষা এবং মানব পাচার প্রতিরোধে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।

একই সঙ্গে নিজ নিজ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসনের বার্তা ছড়িয়ে দেওয়া এবং মানব পাচারের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সারভাইভার লিডারদের পারস্পরিক সমন্বয় জোরদার, নেতৃত্বের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কার্যক্রমে তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কেস ম্যানেজার কৃষ্ণা রানী সাহা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)