যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় অ্যাসিড সারভাইভরদের জীবনমান উন্নয়নে মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১০:৩৫ পিএম
সাতক্ষীরায় অ্যাসিড সারভাইভরদের জীবনমান উন্নয়নে মতবিনিময়

সাতক্ষীরায় অ্যাসিড সন্ত্রাস প্রতিরোধ, অ্যাসিড সারভাইভরদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ ও ‘একশনএইড বাংলাদেশ’-এর সহযোগিতায় গঠিত অ্যাসিড সারভাইভরদের সংগঠন ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরা’ এ সভার আয়োজন করে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) এস এম রফিকুল ইসলাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ। এ ছাড়া জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, এম কামরুজ্জামান, শরিফুল্লা কায়সার সুমন, গোলাম সরোয়ার, এম বেলাল হোসেন, সাকিবুর রহমান বাবলাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তীব্র বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানো অ্যাসিড সারভাইভররা তাদের উৎপাদিত শাকসবজি ও হাঁস-মুরগির প্রদর্শনী স্টল নিয়ে অংশ নেন।

সভায় মূল প্রবন্ধে জানানো হয়, অতীতে সাতক্ষীরায় ১৬৩ জন অ্যাসিড-আক্রান্ত ব্যক্তি চিহ্নিত হয়েছিলেন, যাদের মধ্যে নারী ১০৭ জন, পুরুষ ৪৫ জন ও শিশু ১১ জন।

২০০৪ সাল থেকে একশনএইড বাংলাদেশ ও স্বদেশ জেলায় অ্যাসিড সন্ত্রাস বন্ধে কাজ শুরু করে এবং ২০০৯ সালে স্বদেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু হয়। বর্তমানে এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা ৮০ জন।

যৌথ প্রচেষ্টায় বর্তমানে সাতক্ষীরায় নতুন করে অ্যাসিড সন্ত্রাসের হার শূন্যের কোঠায় নেমে এসেছে।

বক্তারা বলেন, শারীরিক ও চিকিৎসাগত সীমাবদ্ধতা, সামাজিক কুসংস্কার, পুঁজির অভাব ও আইনি জটিলতা পেরিয়ে স্বদেশ, একশনএইড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায় সাতক্ষীরার সারভাইভররা আজ ঘুরে দাঁড়িয়েছেন। প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে অন্তত ৫০ জন সফল উদ্যোক্তা হয়েছেন এবং সবার ব্যাংক হিসাব ও প্রতিবন্ধী ভাতা কার্ড নিশ্চিত হয়েছে। এমনকি সাতক্ষীরার কয়েকজন সারভাইভর লন্ডন ফ্যাশন শোতে অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।

সভায় সারভাইভরদের জন্য একটি স্থায়ী পুনর্বাসন কেন্দ্র স্থাপন, নিজস্ব অফিস প্রতিষ্ঠা ও সমবায়ভিত্তিক খামার গড়ে তোলার দাবি জানানো হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রশাসনের পক্ষ থেকে সারভাইভরদের যেকোনো প্রয়োজনে ও উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সভায় বাংলাদেশের অ্যাসিডবিরোধী আন্দোলনের অগ্রদূত প্রয়াত নাসরিন পারভীন হকের প্রতি গভীর শ্রদ্ধা এবং অনন্যা পুরস্কারপ্রাপ্ত উন্নয়নকর্মী নূরুন নাহারের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)