যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৭:২৮ পিএম
গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে ট্রলির ধাক্কায় রেহান (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহান ওই গ্রামের সাগর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা গ্রামের সাইফুল ইসলাম তার বাড়ির পাশ থেকে বালুভর্তি একটি ট্রলি বাড়ির ভেতরে নিচ্ছিলেন। এ সময় চালকের অগোচরে শিশু রেহান ট্রলির পেছনে উঠে পড়ে।

পরে ট্রলিটি ফিরে আসার সময় রেহান নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সামিয়া তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার সামিয়া জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

রেহানের নানী শরিফা খাতুন জানান, বাড়ির পাশেই খেলছিল রেহান। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখেন, ট্রলির চালক সাইফুল ইসলাম তার রক্তাক্ত দেহ কোলে করে রেখেছেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)