যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘সাংবাদিকরা শ্রমশক্তির অংশ হয়েও মৌলিক অধিকারবঞ্চিত’

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : শুক্রবার, ১ মে,২০২৬, ০৩:৪৬ পিএম
‘সাংবাদিকরা শ্রমশক্তির অংশ হয়েও মৌলিক অধিকারবঞ্চিত’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেছেন, বাংলাদেশের সাংবাদিকরা শ্রমশক্তির অবিচ্ছেদ্য অংশ হলেও প্রায়ই তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন।

বেশিরভাগ গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের মজুরি বোর্ড অনুযায়ী বেতন দেয় না, অথচ বিজ্ঞাপন পাওয়ার সুবিধার্থে মিথ্যা দাবি করে যে, তারা মজুরি বোর্ড মানছে। এই প্রতারক মালিকদের বিরুদ্ধে ইউনিয়নকে এখন সক্রিয় হতে হবে।

শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবে ইউনিয়ন কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এহতেশামুল হক শাওন আরও বলেন, ‘আধুনিক সভ্যতা শ্রমিকদের রক্ত ও ঘামের ওপর দাঁড়িয়ে থাকলেও তারাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের সুউচ্চ ভবন থেকে শুরু করে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, সবই শ্রমিকের পরিশ্রমে নির্মিত, অথচ তাদেরই প্রান্তিক করে রাখা হয়।’

‘আজ সমাজ মালিক ও শ্রমিকের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। যাদের টাকা আছে তারা মালিক, আর যাদের নেই তারা শ্রমিক হিসেবে পরিচিত। কিন্তু উভয়ই সমাজের চাকা সচল রাখলেও মালিকপক্ষ তা স্বীকার করতে চায় না,’ বলেন শাওন।

ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, নবনির্বাচিত পাঠাগার সম্পাদক বশির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ন্যায্য মজুরি, নিয়োগপত্র ও আট ঘণ্টা শ্রমসময় নিশ্চিত করার দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)