যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৩:৫৪ পিএম
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ ভায়না মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে শ্রমিকদের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ গড়ে তোলা জরুরি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই কেবল একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে সহায়তা করতে পারে। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি মাগুরার বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে। এর মধ্যে বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ট্রাক-ট্যাংক লরি শ্রমিক সমিতি এবং অটো-রিকশা শ্রমিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ শহরে র‍্যালি ও সমাবেশ করেন। দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)