যশোর, বাংলাদেশ || রবিবার, ৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে দলিল লেখকদের সাংবাদিক সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৪:২৭ পিএম
আপডেট : রবিবার, ৩ মে,২০২৬, ০৫:০৩ পিএম
কালীগঞ্জে দলিল লেখকদের সাংবাদিক সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ ফান্ডের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির প্রকাশিত খবরের প্রতিবাদে রোববার বেলা ১১টায় কালীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস-সংলগ্ন দলিল লেখকদের অফিসে ওই সংবাদ সম্মেলন করা হয়।

কালীগঞ্জ দলিল লেখক কল্যাণ ফান্ড এর আয়োজনে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আজিজুল লস্কর বলেন, একটি মহল তাদের সংগঠনের নামে মিথ্যা লিফলেট ও প্রপাগান্ডা ছড়াচ্ছে; যা পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

তাদের সংগঠনের নাম ব্যবহার করে একটি মহল জমি রেজিস্ট্রিতে লাখ প্রতি দুই হাজার থেকে অতিরিক্ত টাকা নিবে মর্মে একটি ভূয়া লিফলেট ছড়িয়েছে। ওই লিফলেটটি তাদের করা নয়। তারা শুধুমাত্র জমি রেজিস্ট্রি প্রতি দলিলে লেখকদের পারিশ্রমিক বাবদ দুই হাজার টাকা নিবেন বলে উল্লেখ করেন।

এর বাইরে সাধারণ মানুষের কাছ থেকে কোনো টাকা তারা নেবেন না বলে দাবি করেন। সাংবাদিকদের প্রশ্ন-উত্তরে সংগঠনের আহ্বায়ক ফারুক হোসেন জানান, দলিল লেখকদের দুঃসময়ে পাশে থাকার উদ্দেশ্য নিয়ে দু’মাস আগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

অত্র উপজেলার প্রায় ৮০ জন দলিল লেখকের মধ্যে ইতিমধ্যে ৬০ জন সংগঠনভুক্ত হয়েছেন। জমি রেজিস্ট্রিতে তাদের দলিল প্রতি পারিশ্রমিকের দুই হাজার টাকার মধ্যে একটি অংশ কল্যাণ ফান্ডে জমা হয়; যা প্রতি সপ্তাহে কিছু টাকা ফান্ডে জমা রেখে বাকি টাকা লেখকদের মধ্যেই বণ্টন করা হবে।

সবেমাত্র সংগঠনটির যাত্রা শুরু হলেও এখনো কোনো লেখকের নিকট থেকে একটি টাকাও নেওয়া হয়নি। অত্র সংগঠন কোনো জমি ক্রেতা বিক্রেতার কাছ থেকে একটি টাকাও তারা নেবেন না। অথচ একটি মহল তাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে টাকা আদায়ের ভুয়া লিফলেট ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। যা নিয়ে সংবাদ প্রচারে কয়েকজন রাজনৈতিক নেতার নামও ব্যবহার করা হয়েছে। তারা এমন বিষয়টি নিন্দা জানান।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সিনিয়র দলিল লেখক আব্দুস ছাত্তার, রঞ্জন কুমার, কওছার আলী, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম ও আমজাদ হোসেন প্রমুখ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)