যশোর, বাংলাদেশ || রবিবার, ৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় ভেজাল সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট : রবিবার, ৩ মে,২০২৬, ০৫:৩৩ পিএম
চৌগাছায় ভেজাল সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রায় ট্রেডার্স ও জিয়া ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ কেজি ভেজাল দস্তা সার জব্দ ও বিনষ্ট করা হয়েছে। এসময় ভেজাল সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রবিবার (৩ মে) দুপুরে উপজেলার সলুয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম ওবায়দুল্লাহ এবং চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন জানান, গত জানুয়ারি মাসে সলুয়া বাজারের মেসার্স জিয়া ট্রেডার্স এবং রায় ট্রেডার্সের দুটি কোম্পানির দস্তা সার দেখে সন্দেহ হয়। পরে ওই সারের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য যশোরের সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে (এসআরডিআই) পাঠানো হয়। ল্যাব পরীক্ষার রিপোর্টে প্রমাণিত হয় যে, জিয়া ট্রেডার্সের ৪০ কেজি এবং রায় ট্রেডার্সের ১০ কেজি দস্তা সার সম্পূর্ণ ভেজাল।

ল্যাব রিপোর্টের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৫০ কেজি ভেজাল দস্তা সার জনসমক্ষে বিনষ্ট করা হয়। সারের মান নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া ও ভেজাল সার মজুত রাখায় জিয়া ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা এবং রায় ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় ভেজাল সার ও কীটনাশক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)