যশোর, বাংলাদেশ || রবিবার, ৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাকাতকে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৭:০২ পিএম
আপডেট : রবিবার, ৩ মে,২০২৬, ০৭:০৫ পিএম
জাকাতকে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে জাকাত নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ায় নারী আসনে সরকার দলীয় এমপি নিলোফার চৌধুরী মনিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি বলেন, জাকাত ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ। কাজেই শরীয়তের বিধি-বিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা চরম অপরাধ। এধরনের বক্তব্য অবশ্যই নিন্দনীয়।

রোববার (৩ মে) বিকেলে ঢাকার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও মহানগর দায়িত্বশীলদের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যা সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় অনন্য ভুমিকা রাখে। অপরদিকে, চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত। যা দেশে চরম বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করে। এ ধরনের জঘন্য অপরাধের সাথে জাকাতের তুলনা ইসলামের বিরুদ্ধে জঘন্য ধৃষ্টতার শামিল। এ ধরণের মন্তব্যে দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। এ জন্য অবশ্যই মহিলা এমপি মনিকে জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা, শেখ আবু তাহের, প্রকৌশলী গোলাম মোস্তফাসহ থানা নেতারা।

মহিলা শাখার প্রতিবাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা শাখার সভানেত্রী মিসেস নুরুস সাহিবা ও সদস্য সচিব হাফেজা বুশরা রোববার এক বিবৃতিতে বলেছেন, জাকাত ইসলামের একটি মৌলিক বিধান। পাঁচটি প্রধান স্তম্ভের একটি। পবিত্র কোরআনে বহু জায়গায় জাকাতের কথা বলা হয়েছে। সুরা তওবায় আল্লাহ তায়ালা বলেন, ‘উহাদের সম্পদ হতে ছাদাক্বাহ্ (জাকাত) গ্রহণ করবে। এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। অর্থাৎ জাকাত সম্পদের পবিত্রকারী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাকাতকে অমঙ্গল দূরকারী হিসেবে বলেছেন। সেই জাকাত সম্পর্কে বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিলোফার চৌধুরী মনি বলেন, ‘চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে’। তার এই মন্তব্য চরম নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না। এর মাধ্যমে তিনি ইসলাম অবমাননা করেছেন। তাকে এজন্য ক্ষমা চাইতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)