যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই যুবকের বাড়ি সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৯:২১ এ এম
আপডেট : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১২:৫০ পিএম
ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই যুবকের বাড়ি সাতক্ষীরা

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ের জেবদীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলাম নাহিদ।

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ নিশ্চিত করেছেন যে, পরিবারের সদস্যরা নিহতের বিষয়টি অবগত হয়েছেন।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়েছে, বর্তমানে লাশ দুটি নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। নিহত বাংলাদেশিরা সেখানে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে নতুন করে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন।

সোমবার রাত একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা জেলা বা উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। নিহতদের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)